ঢালিউড অভিনেত্রী পরীমনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। শরতের স্নিগ্ধতা মাখা এই ফুলের সন্ধানে বের হওয়ার কথা জানাতেই ভক্তরা তাকে ফুলের সঙ্গে তুলনা করেছেন।
পরীমনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’। এই পোস্টের পর ভক্তরা তাকে শিউলি ফুলের সঙ্গে তুলনা করে মন্তব্য করেছেন। অনেকেই লিখেছেন, ‘সে জানেও না যে সেও একটা শিউলি ফুল’ বা ‘তুমি তো নিজেই শিউলিফুল।’





