তরুণ অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান সম্প্রতি ফেসবুকে শর্ষে-হলুদ রঙের একটি শাড়ি পরে কয়েকটি ছবি শেয়ার করেছেন। শাড়িটির পাড়ে নীল সুতার হাতের কাজ রয়েছে। সাদনিমা জানান, তিনি একটি অনলাইন পেজ থেকে শাড়িটি উপহার পেয়েছেন।
অভিনেত্রী জানান, শুটিংয়ের ব্যস্ততার কারণে তিনি এখন নিয়মিত শাড়ি পরে থাকেন। শেয়ার করা ছবিগুলো একটি নাটকের শুটিংয়ের সময় তোলা হয়েছে।



