শক্তিশালী টাইফুন দুজুয়ান সোমবার জাপানের টোকিওতে আঘাত হেনেছে। এর আগে ছয়টি প্রশাসনিক অঞ্চল থেকে ১৯ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রায় ৫০ হাজার পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কানাগাওয়া প্রশাসনিক অঞ্চলে ভূমিধসে একটি বাড়ি ধসে পড়ার পর এক নারী আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। চিবা প্রশাসনিক অঞ্চলে ধ্বংসাবশেষ সরানোর সময় এক ব্যক্তি আটকা পড়েন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
টাইফুনের কারণে ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে। দুজুয়ানের বাতাসের গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠেছে, যা জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে। জাপানের আবহাওয়া সংস্থা সবাইকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।








