বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের লালবাগচা রাজা মণ্ডপে গণেশ পূজা করতে গিয়েছিলেন। সেখানে তিনি ভিড়ের মধ্যে মান্যতাকে আগলে রাখেন এবং গণেশের পায়ের কাছ থেকে সিঁদুর নিয়ে তার কপালে পরিয়ে দেন। এই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তারা লালবাগচা রাজায় দর্শন করতে যান। সঞ্জয় দত্ত জানান, প্রতি বছর তিনি এখানে আসতে চান এবং গণেশ তাকে প্রতি বছর এখানে ডাকবেন বলে আশা প্রকাশ করেন। এ সময় তাদের সঙ্গে অভিনেতা চাঙ্কি পান্ডে ও তার মেয়ে অনন্যা পান্ডেও ছিলেন।





