বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সোমবার খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টি দেশের আট বিভাগেই ছড়িয়ে পড়তে পারে, তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।



