আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
রবিবার ও সোমবার দেশের আট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বৃহস্পতিবারও এসব অঞ্চলে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।




