বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলের কাছাকাছি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে।
সোমবার বিকেল ৩টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে এবং এর কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।



