যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ‘নর-ইস্টার’ ঝড় আঘাত হেনেছে। এই অসময়ের ঝড়ে তীব্র বাতাস, রেকর্ড বৃষ্টিপাত এবং উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। নিউইয়র্ক ও নিউ ইংল্যান্ডসহ বিস্তৃত এলাকায় কোটি কোটি মানুষ ঝুঁকিতে রয়েছেন।
ঝড়ের প্রভাবে উপকূলীয় শহরগুলোর রাস্তাঘাট তলিয়ে গেছে। ঘণ্টায় ৭০ মাইল বেগে বয়ে যাওয়া বাতাসে গাছপালা উপড়ে পড়েছে এবং হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। নিউ ইয়র্কের ব্রুকলিনে গাছচাপায় একজনের মৃত্যু হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং গভর্নর বাসিন্দাদের উপকূলীয় এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন।




