বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নতুন প্রবিধানমালা জারি করেছে যেখানে রাস্তার পাশে পিঠা, পুরি ও পেঁয়াজুর মতো খাবার বিক্রি করা বিক্রেতাদেরও নিবন্ধন নিতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ১৬ জুলাই প্রকাশিত ‘নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬’ অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে সংশ্লিষ্ট সকল খাদ্য ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে নিবন্ধন ও লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। এর আওতায় ভ্রাম্যমাণ দোকান থেকে শুরু করে বড় খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান পর্যন্ত সবাই অন্তর্ভুক্ত।














