রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের জন্য সরকার বেসরকারি খাতের অভিজ্ঞ ব্যাংকারদের বিবেচনা করছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ লক্ষ্যে যোগ্য প্রার্থী খুঁজছে। ব্যাংকগুলোর বর্তমান নাজুক পরিস্থিতি মোকাবিলায় দক্ষ নেতৃত্ব নিশ্চিত করতে চায় সরকার।
এ উদ্দেশ্যে সম্প্রতি ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা’ সংশোধন করা হয়েছে। বর্তমানে এই ছয় ব্যাংকের কোনো নিয়মিত এমডি নেই, তাদের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।









