রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুর মহানগরের টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদকে (৪০) গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে উৎখাতের চেষ্টা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান।









