রাজবাড়ীতে কলেজছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (১৯) হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে একদল লোক। একই সময় হত্যাকাণ্ডের ইন্ধনদাতা হিসেবে সন্দেহভাজন একজনের বাড়িতেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার দাদসী ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে ফুয়াদের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফুয়াদের বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আজ শনিবার ভোররাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।





