রাজধানী ঢাকা ও এর প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগরীর অন্তত ২০০টি স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকা ও সন্দেহভাজনদের ওপর কড়া নজরদারি রাখছেন ছদ্মবেশী গোয়েন্দারা।
গত সপ্তাহে গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল এবং রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব ঘটনায় পুলিশ ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া, তেজগাঁও কলেজ মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে।









