রাজধানীর বিভিন্ন বাজারে এক সপ্তাহের ব্যবধানে মাছ ও মুরগির দাম কমেছে। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। মাছ ও মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরলেও ডিমের দাম বেড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাজার ঘুরে দেখা যায়, পাঙাশ মাছ কেজিতে ৩০ টাকা কমে ২০০ টাকায়, তেলাপিয়া ৮০ টাকা কমে ১৮০ টাকায় এবং মাঝারি রুই মাছ কেজিতে ৩০ থেকে ১১০ টাকা কমে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৫ টাকা কমে ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, গরুর মাংসের দাম আগের সপ্তাহের মতোই প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের দামে ভিন্ন চিত্র দেখা গেছে। ব্রাউন ডিমের দাম ডজনপ্রতি ৫ টাকা বেড়ে ১৫০ থেকে ১৫৫ টাকা হয়েছে। হাঁসের ডিম প্রতি ডজন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।







