রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আ ন ম আয়াসকে আটক করেছে পুলিশ। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। ৫ অক্টোবর শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত দখলমুক্ত করার পর সেখানে গুণী ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছিল।
আয়াসের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন ঘটনায় অভিযোগ উঠেছে, যার মধ্যে রয়েছে গণ-অভ্যুত্থান নিয়ে কটূক্তির অভিযোগে এক নারীকে চড় মারা এবং ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়ে মারধরের ঘটনা।





