বলিউড অভিনেতা রণবীর কাপুর জানিয়েছেন, জীবনে মাত্র দুজন মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে তিনি অস্বস্তি বোধ করেন। তারা হলেন প্রয়াত বাবা ঋষি কাপুর এবং বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে 'রামায়ণ' সিনেমার প্রচারে এসে তিনি এই কথা জানান।
রণবীর বলেন, অমিতাভ বচ্চনের ব্যক্তিত্ব ও উপস্থিতি তাকে ছোটবেলা থেকেই মুগ্ধ করেছে। তিনি আরও জানান, আলিয়া ভাটের সঙ্গে তার সম্পর্কের ভিত্তি বন্ধুত্ব, যা ভালোবাসা, বিশ্বাস ও সম্মানের উপর প্রতিষ্ঠিত।



