রজনীকান্ত অভিনীত ‘জেইলার ২’ মুক্তির চার দিন আগেই বিশ্বজুড়ে অগ্রিম টিকিট বিক্রিতে ২০ কোটি রুপি ছাড়িয়েছে। বিদেশের বাজারে ছবিটির চাহিদা তুঙ্গে এবং দেশীয় বাজারেও ধীরে ধীরে বাড়ছে অগ্রিম টিকিট বিক্রি।
১১ অক্টোবর প্রকাশিত বক্স অফিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, ছবিটি মুক্তির আগেই বড়সড় ওপেনিংয়ের ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক বাজার থেকে ছবিটি প্রায় ২০ লাখ মার্কিন ডলার আয় করেছে, যা বিশ্বব্যাপী দর্শকপ্রিয়তার ইঙ্গিত বহন করে। ভারতের বাজারেও অগ্রিম বুকিং আশাব্যঞ্জক।





