একসময় সুপারমার্কেট ও স্ট্রিপ ক্লাবে কাজ করা কার্ডি বি আজ ৩৪ বছর বয়সী এক বিলিয়নিয়ার র্যাপার। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়ে সংগীতজগতে প্রবেশ করেন তিনি। ‘বোদাক ইয়েলো’ গান দিয়ে যুক্তরাষ্ট্রের সংগীতের শীর্ষে উঠে আসা এই শিল্পী গ্র্যামি জয় করেছেন এবং কোটি কোটি ডলারের সম্পদ অর্জন করেছেন।
তার প্রকৃত নাম বেলকালিস মারলেনিস আলমানজার। ক্যারিবীয় বংশোদ্ভূত এই শিল্পীর মা ত্রিনিদাদের এবং বাবা ডোমিনিকান। ছোটবেলার প্রতিকূলতা পেরিয়ে তিনি এখন বিশ্বজুড়ে পরিচিত এক তারকা।






