সৌদি আরব যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ইয়েমেন যুদ্ধে একের পর এক ভুল হিসাবের কারণে আরও জড়িয়ে পড়ছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে জোটের ভাঙন, হুতিদের মোকাবিলায় প্রস্তুতির অভাব এবং ট্রাম্প প্রশাসনের অনিশ্চিত ভূমিকা রিয়াদকে আরও বিপাকে ফেলেছে।
ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়ায় সৌদি আরবের তেল অবকাঠামোয় হামলা বাড়ছে, যা দেশটির তেল রপ্তানি ও বড় প্রকল্পগুলোকে হুমকির মুখে ফেলেছে। হুতিদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান ‘ইয়েমেন্স ডন’ শুরু হলেও মিত্রবাহিনীর বিভক্তি ও রাজনৈতিক সমাধানের অভাবে সংঘাতের শেষ কোথায়, তা এখনো অনিশ্চিত।







