যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের প্রধান বিমানবন্দরগুলো ব্যবহারের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের চরম সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। রিয়াদ ও দাম্মামের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলার ঘটনার পর এই সতর্কতা জারি করা হয়েছে।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার বিষয়ে অবগত রয়েছে বলে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারি কর্মীদের এই বিমানবন্দরগুলো ব্যবহারের আগে বিশেষ অনুমোদন নিতে হবে। ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কার কথাও জানানো হয়েছে।






