হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সাত দিনের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র ‘যথেষ্ট নয়’ বলে মন্তব্য করেছে তেহরান। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, কাতার, পাকিস্তান ও ইরাকের মাধ্যমে যুক্তরাষ্ট্র যোগাযোগ করলেও তেহরান আর পাল্টা জবাব দেওয়ার প্রক্রিয়ায় নেই।
ইরানের প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া ও পারমাণবিক আলোচনা শুরুর বিনিময়ে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, তেল বিক্রির ওপর বিধিনিষেধ শিথিল এবং আঞ্চলিক যুদ্ধবিরতি পুনর্বহালের কথা বলা হয়েছিল। যুক্তরাষ্ট্র কিছু শর্ত মেনে নিলেও মতপার্থক্য থাকা বিষয়গুলোতে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে বলে রেজায়ি জানান।





