ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হলে ভারত মহাসাগরসহ আন্তর্জাতিক জলপথে মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারগুলোতে হামলার হুমকি দিয়েছে।
আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী আলী মোহাম্মদী বলেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের দাবি করে, তবে তাদের অন্তত একটি জাহাজ সেখানে নিয়ে এসে দেখাতে হবে। তিনি আরও জানান, নতুন যুদ্ধ শুরু হলে ইরানের আক্রমণ কেবল হরমুজ প্রণালিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভারত মহাসাগরে থাকা মার্কিন রণতরীগুলোতেও হামলা চালানো হবে।






