মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রামে এসে পৌঁছেছে। ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন পুষ্টিগুণসম্পন্ন গমের মধ্যে এই চালানটি এসেছে।
যুক্তরাষ্ট্রের এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে এবং দুই দেশের বাণিজ্যিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে দূতাবাস জানিয়েছে।









