চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বজুড়ে ৯০ শতাংশেরও বেশি মানুষের শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে, যদিও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারের অভাব নেই। এই খনিজ উপাদানের ঘাটতি পেশিতে টান বা খিঁচুনি, হৃদস্পন্দনের অস্বাভাবিকতা, উচ্চ রক্তচাপ, উদ্বেগ, বিষণ্ণতা এবং অনিদ্রার মতো নানা শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে।
হাড়ের দুর্বলতা রোধেও ম্যাগনেসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজু, কাঠবাদাম, আখরোট, শিম, মটরশুঁটি, ডাল, তিল, কুমড়ার বীজ, চিয়া ও তিসির মতো খাবার ম্যাগনেসিয়ামের ভালো উৎস।






