দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে মোট ১৮৪ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। এ বছর এ পর্যন্ত মোট ৬১ হাজার ৯৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং বরিশাল ও ঢাকা বিভাগে একজন করে ডেঙ্গু রোগী মারা গেছেন। চলতি সেপ্টেম্বর মাসেই এ বছরে সবচেয়ে বেশি ৮৭ জনের মৃত্যু হয়েছে।









