অনেকেই নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করার পরও রোদে ত্বক পুড়ে যাওয়া, কালচে দাগ বা লালচে ভাব হওয়ার অভিযোগ করেন। বিশেষজ্ঞরা বলছেন, এর মূল কারণ সানস্ক্রিন সঠিক নিয়মে ব্যবহার না করা।
ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন একটি অপরিহার্য উপাদান হলেও এর কার্যকারিতা নির্ভর করে সঠিক প্রয়োগের উপর। ভুল নিয়মে ব্যবহার করলে এটি উপকারের চেয়ে অপকারই বেশি করতে পারে।









