অনেকেই মনে করেন তৈলাক্ত ও ভাজা পোড়া খাবার খেলে ব্রণ হয়, তবে এই ধারণাটি সঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন, ব্রণ হওয়ার সঙ্গে তৈলাক্ত বা ভাজা খাবারের কোনো সম্পর্ক নেই। লোমকূপের তেল গ্রন্থি থেকে অতিরিক্ত তেল নিঃসরণ হলে লোমকূপ বন্ধ হয়ে যায় এবং সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে ব্রণ তৈরি হয়।
হরমোনের পরিবর্তন ব্রণের অন্যতম কারণ। এছাড়া, হাত দিয়ে ব্রণ খোঁটাখুঁটি করলে বা ত্বকে ময়লা জমলে তা ব্রণের সমস্যা বাড়াতে পারে। সুষম, আঁশ ও ভিটামিন সমৃদ্ধ খাবার ত্বকের সার্বিক সুস্থতার জন্য জরুরি হলেও তা সরাসরি ব্রণ নিরাময়ে ভূমিকা রাখে না। কোষ্ঠকাঠিন্যের সঙ্গেও ব্রণের কোনো সম্পর্ক নেই।









