স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সারা দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অনিয়মকারী বেসরকারি ক্লিনিকগুলো দ্রুত সিলগালা করে দেওয়া হবে। লাইসেন্স না থাকা, নবায়ন না করা, দক্ষ জনবল না থাকা এবং নিজস্ব চিকিৎসক ও লেবার রুম না থাকার মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জে এক মতবিনিময়সভা শেষে মন্ত্রী আরও জানান, প্রত্যেক উপজেলায় ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে এবং ইউনিয়ন পর্যায়েও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপরও তিনি জোর দেন।









