বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর জীবন ও কর্ম নিয়ে নির্মিত সিরিজ 'দ্য গ্রেটেস্ট' আগামী ৪ নভেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। অ্যামাজন এমজিএম স্টুডিওস ও প্রাইম ভিডিও বৃহস্পতিবার সিরিজটির ট্রেলার ও পোস্টার প্রকাশ করেছে। জালেন বেস্ট মোহাম্মদ আলীর চরিত্রে অভিনয় করেছেন। সিরিজটিতে তার বক্সিং ক্যারিয়ারের উত্থান এবং বিশ্বজুড়ে সাংস্কৃতিক আইকন হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে।
সিরিজটির নির্বাহী প্রযোজক মোহাম্মদ আলীর স্ত্রী লনি আলী। বেন ওয়াটকিনস এটি নির্মাণ ও শো-রানার হিসেবে কাজ করেছেন। এতে ওমারি হার্ডউইক, ডানা গুরিয়া, কাই পারহাম, আমিন জোসেফ, জিওভান্নি রিবিসি এবং মাইকেল ইলি সহ পরিচিত অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন।








