বলিউড অভিনেতা ইমরান খান ভারতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। সোমবার বোম্বে হাইকোর্টের তিরস্কারের পর তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। গত মাসে মুম্বাইয়ে আন্দোলনে যোগ দেওয়ায় তাকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছিল ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)।
আদালত বলেন, 'ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী হিসেবে দেশের সমালোচনা করার অধিকার তাঁর নেই।' আদালত ইমরানকে ভবিষ্যতে এসআইআর বিরোধী বিক্ষোভে অংশ না নেওয়ার অঙ্গীকারনামা জমা দিতে বলেন। তাঁর ভারত ছাড়ার নোটিশ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।












