মডেল থেকে রাজনীতিতে আসা মেঘনা আলম জাতীয় সংসদে বিএনপির হয়ে কাজ করার সুযোগ চেয়েছেন। তিনি মনে করেন, জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তার মূল্যায়ন হওয়া উচিত। বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, সংসদে কার্যকর ভূমিকা রাখতে রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি নীতিনির্ধারণ, কূটনীতি ও জাতীয়-আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।
মেঘনা আলম আরও বলেন, সংসদে তরুণদের কর্মক্ষমতা ও প্রবীণদের প্রজ্ঞার সমন্বয় প্রয়োজন। তিনি নিজের বৈশ্বিক অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রশিক্ষণের কথা উল্লেখ করে বলেন, অনুগ্রহ নয়, যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের সুযোগ পেলে দেশ ও জনগণের জন্য কার্যকর অবদান রাখতে পারবেন।












