নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ দিচ্ছে। এই স্কলারশিপের আওতায় টিউশন ফি, জীবনযাত্রার খরচ, ভিসা ও প্রশিক্ষণ ব্যয়সহ বিভিন্ন খরচ বহন করা হবে। আবেদনকারীদের অবশ্যই ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের জন্য মাস্ট্রিক্ট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে হবে এবং ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৭।
বিশ্ববিদ্যালয়টি মূলত দুই ধরনের স্কলারশিপ প্রদান করে: মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি এনএল–হাই পটেনশিয়াল স্কলারশিপ এবং হল্যান্ড স্কলারশিপ। এক বছরের প্রোগ্রামের জন্য ১৩ মাস এবং দুই বছরের প্রোগ্রামের জন্য ২৫ মাস এই স্কলারশিপ প্রযোজ্য হবে।






