ইরানের সামরিক সদর দপ্তর মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করেছে যে, তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরান-বিরোধী বড় ধরনের হামলা চালানোর জন্য তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়, তবে তাদের পরিণতি ভোগ করতে হবে। খাতাম আল-আনবিয়া সদর দফতর এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের হামলায় সহযোগিতা করলে এসব দেশকে 'সহযোগী হিসেবে বিবেচনা' করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি কোনো দেশ শক্তিশালী ও সার্বভৌম ইরানের বিরুদ্ধে 'বড় শয়তানের আগ্রাসনের' সাথে নিজেদের যুক্ত করে, তবে তারা ইরানের সশস্ত্র বাহিনীর কাছ থেকে সংযম বা সৌজন্য আশা করতে পারবে না।








