যুক্তরাষ্ট্র সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যকার সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ‘অপ্রত্যাশিতভাবে অবনতি’ হতে পারে এবং চলমান সংঘাত দ্রুত অন্য এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে বিমান চলাচল বন্ধ হওয়া, আকাশপথে বিধিনিষেধ এবং ভ্রমণে নানা ধরনের সমস্যার আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের এই অঞ্চলে বা এই অঞ্চল হয়ে ভ্রমণের পরিকল্পনা থাকলে তা আবারও বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদের দিকে আসা একটি হুতি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। হুতি মুখপাত্র দাবি করেছেন, তারা সৌদি আরবে দুটি বড় হামলা চালিয়েছেন। এই সংঘাতের জেরে ইয়েমেনে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।







