তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুরতুলমুশ বলেছেন, ইসরাইলের প্রধান লক্ষ্য হলো অঞ্চলের জনগণের মধ্যে সংঘাত উসকে দিয়ে তাদের একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে দেওয়া। তিনি উল্লেখ করেন যে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইল ফিলিস্তিন, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও কাতারে হামলা চালিয়েছে, যা পুরো অঞ্চলকে একটি অগ্নিকুণ্ডে পরিণত করেছে।
কুরতুলমুশ আরও বলেন, সন্ত্রাসী সংগঠনগুলো ইসরাইলসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই হুমকি মোকাবেলায় এ অঞ্চলের জনগণের একমাত্র শক্তি হলো ঐক্য ও সংহতি। তিনি কিরশেহিরে নাগরিক সমাজের সংগঠনগুলোর প্রতিনিধি ও জনমত-নির্মাতাদের সাথে এক বৈঠকে এসব কথা বলেন।








