চলমান যুদ্ধের ইতি টানতে ইরান আলোচনার টেবিলে ফিরতে আগ্রহী। এই লক্ষ্যে তারা কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তিনটি শর্ত দিয়েছে। শর্তগুলো হলো—মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে হামলা বন্ধ, জব্দকৃত ইরানি সম্পদ ফেরত এবং মার্কিন বন্দর অবরোধ তুলে নেওয়া। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই আলজাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, কাতার ও পাকিস্তান কূটনৈতিক চ্যানেলগুলো চালু রাখতে কাজ করছে। রেজাই জোর দিয়ে বলেন, ট্রাম্পের হুমকি ইরানে কাজ করবে না এবং প্রয়োজনে তেহরান দীর্ঘস্থায়ী সংঘাতে যেতে প্রস্তুত। তবে শর্ত মানলে ওয়াশিংটনের স্বার্থও রক্ষা হবে বলে তিনি মনে করেন।








