গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৯১০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ১,৩৯৩ জন নিহত এবং ৪,৮২২ জন আহত হয়েছেন।
যুদ্ধ শুরুর পর থেকে মোট ৭৩,৯১০ জন নিহত এবং ১,৭৪,৯৩৫ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার ফিলিস্তিনি আটকা পড়ে আছেন।








