অভিনেত্রী কৌশানী মুখার্জি ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমার প্রচারের জন্য সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছেন। সিনেমাটি আগামী ১৫ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে কৌশানীকে মাছওয়ালির অবতারে দেখা গেছে। মাথায় খোঁপা, সাধারণ শাড়ি ও ডি-গ্ল্যাম লুকে তাকে চেনা কঠিন। তিনি মাছবাজারের মতো হাঁকডাক করে ক্রেতাদের ডাকছেন এবং মাছ কাটার চেষ্টা করছেন, যা তার জন্য বেশ কঠিন ছিল।





