মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রোগীর চাপ ধারণক্ষমতার প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। নির্ধারিত শয্যা পূর্ণ হওয়ায় রোগীদের ওয়ার্ডের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে শিশু ও বয়স্ক রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ঘন ঘন লোডশেডিং এই দুর্ভোগ আরও বাড়িয়েছে।
হাসপাতালে বর্তমানে ৭০০ জনেরও বেশি রোগী ভর্তি আছেন, যাদের মধ্যে প্রায় ২৫০ জন শিশু এবং ৩০ জন ডেঙ্গু আক্রান্ত। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। শয্যাসংকট ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।



