রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বর্তমানে সেখানে অবস্থানরত প্রায় ১২শ পর্যটককে আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সাজেক সড়কে অবরোধের কারণে পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে।



