মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালনা পর্ষদ ৩৯৯তম সভায় ২৭ আগস্ট তিনটি বাণিজ্যিক সম্পদ বিক্রির সিদ্ধান্ত নেয়। বিক্রির জন্য শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেওয়া হবে।
বিক্রির জন্য নির্ধারিত সম্পদগুলো রয়েছে ধানমন্ডি, চট্টগ্রাম ও বগুড়ায়। এগুলো প্রচলিত বাজারদরে বিক্রি করা হবে।




