আন্তর্জাতিক আর্থিক খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মরগান স্ট্যানলি। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড ট্রেডিং বিভাগে এই ইন্টার্নশিপের মাধ্যমে অংশগ্রহণকারীরা আর্থিক বাজার, লেনদেন এবং গ্রাহকসেবা-সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। ইন্টার্নশিপটি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে এবং এর মেয়াদ ছয় মাস। ২০২৭ সালের জানুয়ারি অথবা জুলাইয়ে কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
ইন্টার্নদের বিভিন্ন আর্থিক বিশ্লেষণ ও ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে হবে, যার মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগের ধারণা তৈরি, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা এবং লেনদেনের বিভিন্ন ধাপে কাজ করা অন্তর্ভুক্ত। স্নাতক ডিগ্রি এবং ইংরেজি ও ফরাসি ভাষায় সাবলীলতা এক্ষেত্রে আবশ্যক।




