মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে রেমিট্যান্সে তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, এই পরিস্থিতিতে অনেক বাংলাদেশি চাকরি হারাতে পারেন বা দেশে ফিরে আসতে বাধ্য হতে পারেন। তবে সরকার নতুন শ্রমবাজার অনুসন্ধানের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্ম গন্তব্য চিহ্নিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রী দক্ষ কর্মী পাঠানো ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন, যা নতুন শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি করবে।














