ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের সহিংসতা ছড়িয়ে পড়েছে। নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। জ্বালানি কাঠ সংগ্রহে গিয়ে দুই কুকি নারী নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। স্থানীয়দের দাবি, আরও কয়েকজন গ্রামবাসী নিখোঁজ রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে 'কুকি ইনপি মণিপুর'সহ একাধিক সংগঠন বিচার না পাওয়া পর্যন্ত নিহতদের মরদেহ গ্রহণ না করার ঘোষণা দিয়েছে।
এর আগে ২০২৩ সালে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে বড় ধরনের সংঘর্ষে তিন শতাধিক মানুষ নিহত এবং পঞ্চাশ হাজারের বেশি মানুষ ঘরহারা হয়েছিলেন। এই নতুন সহিংসতা নাগা ও কুকিদের মধ্যে ঘটছে, যা রাজ্যটিতে দীর্ঘদিনের জাতিগত সংঘাতের গভীরতা প্রকাশ করছে।



