বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।
আলোচনায় ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার বিভিন্ন পদক্ষেপের ওপর আলোকপাত করা হয়। এর আগে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেন।






