ভারতের মধ্যপ্রদেশের সিংগ্রৌলিতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা নিধি তিওয়ারিকে (৩০) তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিধি 'মিস প্রিটি ইন্ডিয়া ২০২৪' খেতাব জিতেছিলেন এবং চলচ্চিত্র জগতে কাজ করার স্বপ্ন দেখতেন। পুলিশ তাঁর মৃত্যুর আগের কয়েক ঘণ্টার ঘটনা তদন্ত করছে, বিশেষ করে এক বিবাহিত প্রকৌশলীর সঙ্গে তাঁর শেষ ফোনালাপ এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে।
নিধি পূর্বে একটি হোটেলে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন, যেখানে তাঁর পরিচয় হয় সোনু সিং নামের এক প্রকৌশলীর সঙ্গে। নিধির মা অভিযোগ করেছেন যে প্রকৌশলী বিবাহিত এবং তাঁর দুই সন্তান থাকা সত্ত্বেও নিধির সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন এবং তাঁর ওপর নজর রাখতেন। মৃত্যুর আগের রাতে নিধি ওই প্রকৌশলীর সঙ্গে ফোনে তর্ক করেন বলে জানা গেছে। এরপর তিনি নিজের ঘরে দরজা বন্ধ করে দেন এবং পরদিন সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ প্রকৌশলীর খোঁজ করছে এবং তাঁর ভূমিকা তদন্ত করছে।








