ভারতীয় সাংবাদিক ও দ্য প্রিন্টের প্রধান সম্পাদক শেখর গুপ্ত মন্তব্য করেছেন যে, বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি মনে করেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণেই এই প্রবণতা তৈরি হচ্ছে, যা শেষ পর্যন্ত নয়াদিল্লির কূটনৈতিক পরিসর সংকুচিত করছে।
শেখ গুপ্তের মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন এবং পাকিস্তানের সেনাপ্রধানের প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে দুই দেশকে একই কাতারে রাখা ভারতের জন্য সমস্যা তৈরি করছে। তিনি আরও বলেন, ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী বক্তব্য এবং 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' ইস্যুর ব্যবহার এই প্রবণতাকে জোরালো করেছে, যা ঢাকার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে।







