গত দুই বছরে ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশি টাকার মান ১১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে গত এক বছরেই টাকার মূল্য ৭.৬ শতাংশ বেড়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর যেখানে এক টাকা প্রায় ০.৭৮ ভারতীয় রুপির সমান ছিল, সেখানে ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর তা বেড়ে প্রায় ০.৭২ রুপি এবং ২০২৪ সালের একই দিনে প্রায় ০.৭০ রুপিতে দাঁড়িয়েছে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রুপির বিপরীতে টাকার মূল্য ৫.৫ পয়সা বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর ভারতীয় রুপির বিপরীতে টাকার ক্রস রেট ছিল ১ টাকা ২৭.৮৯ পয়সা থেকে ১ টাকা ২৭.৯৬ পয়সা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, টাকার এই শক্তিশালী অবস্থান বাংলাদেশ-ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে ভারত থেকে পণ্য আমদানির ব্যয় কমতে পারে এবং ভারতে ভ্রমণকারী বাংলাদেশিরাও সুবিধা পেতে পারেন।






