ব্র্যাক তাদের নিজস্ব অর্থায়নে 'মেধাবিকাশ বৃত্তি' কার্যক্রমের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি বা বেসরকারি কলেজে ভর্তি হওয়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ৮ হাজার টাকা এবং মাসিক ৫ হাজার টাকা করে বৃত্তি পাবে। আবেদনের শেষ তারিখ ২১ অক্টোবর ২০২৬।
এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য বিবেচিত হবে। ব্র্যাক কর্মসূচির অন্তর্ভুক্ত সদস্য এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর (যেমন শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী) শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, এক্ষেত্রে পরীক্ষার ফলাফলের শর্ত শিথিলযোগ্য।





