বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ব্যক্তিগত ছবি ও পরিচয়ের সুরক্ষায় দ্রুত আইন প্রণয়নের ওপর জোর দিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে কৃতি বলেন, এআই একটি শক্তিশালী হাতিয়ার যা বিপজ্জনক হতে পারে। প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে আইন ও নীতিমালার পরিবর্তন প্রয়োজন বলে তিনি মনে করেন।
কৃতি জানান, বর্তমানে বাস্তব ও এআই-জেনারেটেড ছবির মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। তিনি ইনস্টাগ্রামে তার ছবি বিকৃত করা হলে তা শনাক্ত ও সরানোর জন্য নির্দিষ্ট ব্যবস্থার অভাবের কথা উল্লেখ করেন। ব্যক্তিগত অধিকার সুরক্ষায় প্রযুক্তির পরিবর্তনের সাথে আইন হালনাগাদ করা জরুরি বলে তিনি মত দেন।



